স্বতন্ত্র প্রার্থী
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে ভয়ভীতি; নারী কর্মী হেনস্তার অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বাড়িতে হানা দিয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার সময় নারী কর্মীদের হেনস্তার অভিযোগও করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব অভিযোগ তুলেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) এ এ এম মুজাহিদ বেগ।
কুষ্টিয়া–৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নুরুল ইসলাম আনছার প্রামানিকের ঘোষণা
কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) সংসদীয় আসনের সম্মানিত জনগণের উদ্দেশে এক ঘোষণায় নুরুল ইসলাম আনছার প্রামানিক জানিয়েছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতি আস্থা রেখেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান তিনি।
মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের ঢল, বিএনপিতে প্রার্থীদের বিরুদ্ধে মনোনয়ন
মানিকগঞ্জে আগামী সংসদ নির্বাচনে তিনটি আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ২৭ জন প্রার্থী জেলা রিটানিং কর্মকর্তা নাজমুন আরা সুলতনার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নওগাঁ-৬: সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারদলীয় জোট সরকারের সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।